ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ঢাকা টাইমস সম্পাদকের বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

    ঢাকা টাইমস সম্পাদকের বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।

    ওবায়দুর রহমান ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান। স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে মুন্সী পরিবারের অসামান্য অবদান রয়েছে। মুন্সী পরিবারের কর্ণধার প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি তিনি।  

    ওবায়দুর রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।

    প্রয়াত ওবায়দুর রহমান স্বেচ্ছাসেবীমূলক প্রতিষ্ঠান কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা ছিলেন। তিনি ছিলেন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বেগম শাহানারা একাডেমির মূল পৃষ্ঠপোষক। বেগম শাহান‍ারা একাডেমিতে বিনামূল্যে শিশুদের পাঠদান করা হয়।

    ওবায়দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর নিজ গ্রাম কামারগ্রাম মুন্সী বাড়ি জামে মসজিদের সামনের মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালীর বিভিন্ন এতিমখানায় এতিমদের মধ্যে খাদ্য বিতরণ ও কোরআন খতম এবং দোয়া হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ