ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে জমে উঠছে শীতকালীন শাক-সবজির বাজার

    আমতলীতে জমে উঠছে শীতকালীন শাক-সবজির বাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে কৃষকের উৎপাদিত শীতকালীন লাউ, কুমড়া, মুলা,  আলু, পেঁপে, লালশাক, পুঁইশাক, পালং শাক, লাউ শাক, কুমড়া শাক, সরিষা শাকসহ নানান প্রজাতির শাক-সবজিতে সয়লাব হয়েছে জেলার পৌরশহরের  সবজির বাজার।

    সাধারণ ক্রেতা-বিক্রেতা আর পাইকারদের পদচারনায় জমে উঠেছে শীতকালীন এ সবজির বাজার। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, প্রতি সপ্তাহের প্রতিদিন সকাল থেকে সবজির বাজার বসলেও বিকেলের মধ্যেই অনায়েসে বিক্রি হয়ে যায় টাটকা শাক-সবিজ।

    যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত  সবজি ক্রয়  বিক্রয় হয়। স্থানীয় বাসিন্দা কবির হাওলাদার , মিরাজ খাসহ একাধিক বাসিন্দারা জানান, কৃষিতে সমৃদ্ধ আমতলী  গ্রামগুলোতে প্রচুর পরিমান শাক-সবজি উৎপাদিত হয়।

    আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম জানান, সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধকরনের পাশাপাশি বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। ফলে এলাকার কৃষকরা সবজি উৎপাদন করে লাভবান হওয়ায় দিন দিন শাক-সবজির আবাদ বৃদ্ধি পাচ্ছে। এ বছর আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫০০ হেক্টও জমিতে শীতকালিন শাক সবজি চাষ  হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ