ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • আন্তর্জাতিক ৩৮ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি

    আন্তর্জাতিক ৩৮ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবার (১ মে) থেকে বিশেষ শর্তসাপেক্ষে ৩৮টি দেশে বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপনে অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আগত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।

    প্রজ্ঞাপনে ৩৮টি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘গ্রুপ-এ’তে রয়েছে ১২টি দেশ। এগুলো হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, সাউথ আফ্রিকা এবং তিউনিসিয়া।

    বেবিচক জানায়, এসব দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ বা বাংলাদেশ থেকে যেতে পারবেন না। তবে দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা (অনাবাসী বাংলাদেশি) নিজ নিজ দেশের দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। সেক্ষেত্রে তাদের বাংলাদেশে পা রাখার আগেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে।

    ‘গ্রুপ-বি’তে রয়েছে ২৬টি দেশ। এগুলো হচ্ছে- অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া,  ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ড, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে।

    বেবিচক জানায়, এসব দেশ (বাহরাইন, কুয়েত ও কাতার ছাড়া) থেকে  আগতদের নিজ খরচে হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে বাহরাইন, কুয়েত ও কাতারের প্রবাসীদের দেশে ফিরেই  থাকতে হবে ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। তিনদিন পর তাদের করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ আসলেও তাদের ১১ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

    বেবিচকে জানায়, ‘গ্রুপ-এ’তে এবং ‘গ্রুপ-বি’তে উল্লেখিত ৩৮ দেশ ছাড়া অন্যান্য দেশ থেকে আগতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়াও বাংলাদেশে আগত সবাইকে যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরতে হবে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ