ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • চীনের তৈরি বিশেষ যুদ্ধবিমান কিনল পাকিস্তান

    চীনের তৈরি বিশেষ যুদ্ধবিমান কিনল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে ভারত রাফাল যুদ্ধবিমান কেনার পরই পাকিস্তান নিজেদের যুদ্ধবিমানের বহর শক্তিশালী করল।

    চীনের প্রতিরক্ষা বাহিনীর বহরে থাকা যুদ্ধবিমানগুলোর মধ্যে সবচেয়ে বেশি আস্থা রাখার মতো একটি হলো জে-১০সি মডেলের এই যুদ্ধবিমান।

    পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, আগামী ২৩ মার্চ পাকিস্তান দিবসের অনুষ্ঠানের কুচকাওয়াজে যুদ্ধবিমানগুলো দেখানো হবে। জে-১০সি মডেলের এ যুদ্ধবিমান সব ধরনের আবহাওয়ায়, বিশেষত রাতে, অভিযানের জন্য উপযোগী করে তৈরি।

    ভারতের রাফাল কেনার প্রতিক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তান বিমানবাহিনী এই মহড়া চালাবে বলে উল্লেখ করেন তিনি।

    ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, পাকিস্তানের বহরে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে। এফ-১৬–কে ফ্রান্সের রাফালের মতোই সমান শক্তিশালী মনে করা হয়।

    কিন্তু ফ্রান্সের কাছ থেকে ভারত রাফাল কেনার পর পাকিস্তান বহুমুখী কাজে লাগানো যায়—এমন একটি যুদ্ধবিমান কেনার চেষ্টা করছিল। তারই অংশ হিসেবে চীন থেকে জে-১০সি কিনল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ