ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • আফ্রিকায় মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

    আফ্রিকায় মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। এরমধ্যে ২ জনের অবস্থা গুরুতর। শনিবার (১ জানুয়ারি) জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এই তথ্য জানিয়েছে।

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, স্থানীয় সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মধ্য আফ্রিকার বহোং এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

    আহতরা শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্ট কনভয়ের অংশ ছিলেন। তারা জননিরাপত্তায় টহল দিচ্ছিলেন। এ সময়ই বিস্ফোরণটি ঘটে।

    এর আগে, বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় এক এলাকায় মাইন বিস্ফোরণে তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হন।

    উল্লেখ্য, ৫০ লাখ মানুষের এই দেশটি বিশ্বের অন্যতম দরিদ্র এবং বিশ্বের স্বল্পোন্নত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে আফ্রিকার এই দেশে সাম্প্রদায়িক অস্থিরতা বিরাজ করছে। যার কারণে দেশটির হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সহিংসতায় সেখানে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ