ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ফানুসে পুড়লো ব্যবসায়ীর কপাল

    ফানুসে পুড়লো ব্যবসায়ীর কপাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কারও পৌষ মাস আর কারও সর্বনাশ। এই কথাই যেন বাস্তবে রূপ নিলো এবারের থার্টিফার্স্ট নাইটে। রাত ১২টা এক মিনিটে যখন পুরো রাজধানীবাসী মেতেছিলো উৎসবে তখন সেই উৎসবের আগুনেই পুড়েছে কারও করো স্বপ্ন। তাদের একজন মাতুয়াইলের জান্নাতুল ফেরদৌস।

    তথ্য মতে, সবে প্লাস্টিকের ঝুড়ির ব্যবসা শুরু করেছিলেন জান্নাতুল। কিন্তু তিনি হয়তো ভাবতেই পারেনি মাত্র একটি ফানুস তার স্বপ্ন কেড়ে নিবে।

    জান্নাতুল বলছেন, ধারকর্জ করে ২-৩ মাস আগে ব্যবসা শুরু করেছিলেন তিনি। কিন্তু একটি ফানুস ৭ লাখ টাকার সব মাল পুড়িয়ে দিয়েছে। এখন কি করব জানি না, আল্লাহ ভালো জানেন।

    তিনি বলেন, মাল বিক্রিও হয়ে গিয়েছিলো, ক্রেতা ২-৩ দিনের মধ্যে মাল নিয়ে যেতো কিন্তু তার আগেই সব পুড়ে ছাই।

    জান্নাতুলের ভাই বলছেন, একটা ফানুস উড়ে এসে তেরপালের ওপর পড়লে আগুন ধরে সব পুড়ে যায়। আমার বোন জামাই এখনও ৫ লাখ টাকার ঋণে আছে। কিভাবে এ টাকা পরিশোধ করবে জানি না। সরকার বা কেউ যদি আমাদের সহযোগিতা করতো তাহলে আমাদের উপকার হতো।

    এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার নগরবাসীকে ফানুস উড়াতে নিষেধ করা হলেও তা মানেনি কেউ। পুলিশ বলছে, এবিষয়ে কোনও আইন নেই, তাই ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

    তাহলে এখন প্রশ্ন থাকে সামনের বছরও কি একই অবস্থা থাকবে?


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ