ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় বসতঘর পুড়ে ছাই, ৫ লাখ টাকার ক্ষতি

    পাথরঘাটায় বসতঘর পুড়ে ছাই, ৫ লাখ টাকার ক্ষতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মমতাজ বেগম নামের এক বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বিকেলে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকায় জোমাদ্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

    মমতাজ বেগম বাইনচটকী এলাকার মৃত মকিন জোমাদ্দারের স্ত্রী। এ দুর্ঘটনায় মমতাজ বেগমের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দুলাল মিয়া।

    তিনি বলেন, ‘বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে মমতাজ বেগমের ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ধারণা এতে পরিবারটির অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

    পাথরঘাটা স্টেশন ফায়ার সার্ভিসের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: সিদ্দিকুর রহমান জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরটিতে মালামালসহ প্রায় ৪ লাখ টাকার জিনিসপত্র ছিল‘ ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ