ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিষ মেশানো খাবার খেয়ে ৪৬০ ঘুঘু-কবুতরের মৃত্যু

    বিষ মেশানো খাবার খেয়ে ৪৬০ ঘুঘু-কবুতরের মৃত্যু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের ছিটানো বিষাক্ত খাবার খেয়ে ৪৬০টি ঘুঘু পাখি ও কবুতর প্রাণ হারিয়েছে। শুক্রবার বিকেল ৫টা দিকে উত্তর সরালিয়া গ্রামের একটি মাঠ থেকে স্থানীয়রা দুই দফায় মৃত ঘুঘু পাখিগুলো উদ্ধার করে।

    খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে গত দুই দিনে কমপক্ষে ৪০০ ঘুঘু পাখি ও ৬০টি কবুতর মাঠে খাবার ক্ষেতে গিয়ে প্রাণ হারায়।

    এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা বলেন, আর যাতে কোনো পাখি প্রাণ না হারায় সে জন্য ফায়ার সার্ভিসের সাহায্যে সেই ধানক্ষেতটি বিষমুক্ত করতে সেখানে প্রচুর পানি দেওয়া হয়েছে। পাখিগুলো প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ ইউনিট লিডার সঞ্জ দেবনাথ জানান, বিষ যুক্ত ক্ষেতে আমরা প্রচুর পানি দিয়ে বিষ মুক্ত করার চেষ্টা করেছি। আশাকরি নতুন করে ওই মাঠের খাবার খেয়ে আর কোনো প্রাণী মারা যাবে না।

    থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গত দুদিনে কমপক্ষে ৪০০ ঘুঘু পাখি ও ৬০টি কবুতর মাঠে খাবার ক্ষেতে গিয়ে প্রাণ হারিয়েছে। পাখি হত্যার সাথে জড়িতদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ