ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ফেনসিডিল নিয়ে কথিত নারী সাংবাদিক স্বামীসহ আটক 

    ফেনসিডিল নিয়ে কথিত নারী সাংবাদিক স্বামীসহ আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরে ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ কথিত নারী সাংবাদিক এবং তার স্বামীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বলাহার বাজার নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে মুন্না বিহারী (৪০) ও তার স্ত্রী কথিত সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি (৩৫)।

    বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বলাহার বাজারে অবস্থান নেয়। এসময় হিলি থেকে মোটরসাইকেলে বগুড়া যাওয়ার পথে বলাহার বাজারে গাড়িটিকে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেয়। তারা গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। 

    পরে পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে। এসময় তাদের কাছ থেকে ব্যাগে মোড়ানো ১৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ