ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জব্দ অস্ত্রকে ‘খেলনা’ বানিয়ে তিনজনকে ছেড়ে দেন ওসি!

    জব্দ অস্ত্রকে ‘খেলনা’ বানিয়ে তিনজনকে ছেড়ে দেন ওসি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্রসহ আটক তিন যুবককে ছেড়ে দেওয়ার এবং জব্দ করা অস্ত্র খেলনা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানার ওসি তোহিদুল ইসলামের বিরুদ্ধে জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার বজরা এলাকা টহলে ছিল এএসআই গাজী সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল। টহলকালে সন্দেহজনক ঘোরাঘুরি করায় জনিসহ তিন যুবককে আটক করা হয়। পরে তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে একটি অস্ত্র পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন ভোরে ওই অস্ত্রকে খেলনা পিস্তল বলে জানিয়ে আটক করা তিনজনকে ছেড়ে দেয় সোনাইমুড়ী থানা পুলিশ।

    জানতে চাইলে সোনাইমুড়ী থানার এএসআই গাজী সোহেল রানা জানান, শুক্রবার রাতে একটি চায়না খেলনা পিস্তলসহ তিন যুবককে আটক করা হয়। পরে ওই যুবকদের থানায় নিয়ে আসা হলে ভোর ৫টার দিকে ওসির নির্দেশে তিনি তাঁদের ছেড়ে দেন।

    ওসি তোহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি তদন্তাধীন হওয়ায় কোনো মন্তব্য করেননি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ