ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পটুয়াখালীতে ট্রাক চাপায় ২ বন্ধুর মৃত্যু

    পটুয়াখালীতে ট্রাক চাপায় ২ বন্ধুর মৃত্যু
    দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পখিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত শ্রী জয়ন্ত চন্দ্র (২৫) পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া ইউনিয়নের চত্রা গ্রামের বঙ্কিম চন্দ্রের ছেলে এবং একই গ্রামের নেপাল ভুইয়ার ছেলে অপূর্ব ভুইয়া(২৪)।

    পটুয়াখালী সদর থানার এসআই মিজানুর রহমান জানান, বরিশাল থেকে ঢাকা মেট্রো ন-১৯০০৬৭ নম্বরের ফরাজি এন্টারপ্রাইজ নামে একটি মালবাহী ট্রাক কলাপাড়া উপজেলায় যাচ্ছিল। একই সময়ে জয়ন্ত ও অপূর্ব একটি মোটরসাইকেল যোগে গলাচিপা থেকে পটুয়াখালী যাচ্ছিলেন। এসময় পখিয়া এলাকার ফতুল্লা বাজার অতিক্রমকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সড়কের পাশে ছিটকে পড়ে দুজন-ই নিহত হন।

    ঘটনার পরপর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ