ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ছুড়ে মারা দাহ্য পদার্থে ঝলসে গেল ভাইবোন

    ছুড়ে মারা দাহ্য পদার্থে ঝলসে গেল ভাইবোন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে অ্যাসিড কিংবা দাহ্য পদার্থ দিয়ে ঘুমন্ত বড় বোন সুমাইয়া আক্তার (১৬) ও ভাই মোহাম্মদ আলীকে (১২) ঝলসে দেওয়া হয়েছে। সোমবার গভীর রাতে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের এলাকার ৭ নম্বর ওয়ার্ডের রাজা মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজা মিয়ার মেয়ে আউলিয়াপুর হাফিজিয়া মাদরাসার ছাত্রী সুমাইয়া আক্তার (১৬) ও ছেলে মোহাম্মদ আলী (১২) রাতের খাবার শেষে টিনশেড ঘরের মধ্য একই বিছানায় ঘুমিয়ে ছিল।

    রাত অনুমানিক দেড়টা থেকে ২টার মধ্যে কে বা কারা বসতঘরের ভেতর ঢুকে ঘুমন্ত ভাইবোনকে দাহ্য পদার্থ ছুড়ে মারলে ভাইবোনের শরীরের বিভিন্ন অংশ ঝলস যায়। এ সময় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

    পরে আহত ভাইবোনকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। এটি অ্যাসিড নাকি অন্য কোন দাহ্য পদার্থ তা পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। এখনও ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ