ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ বরিশালে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ২  স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই 'তরুণ সমাজ মাদকের ছোবলে ধ্বংসের মুখে পতিত হচ্ছে' মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী সহকর্মী-স্বজনদের চোখের জলে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ কথা কম, কাজ বেশি- এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন
  • কলাপাড়ায় কব্জি বিচ্ছিন্ন ছাত্রলীগ নেতার মৃত্যু

    কলাপাড়ায় কব্জি বিচ্ছিন্ন ছাত্রলীগ নেতার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামের (২৫) উপর সশস্ত্র হামলা চালিয়ে তার ডান হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় ১৩ দিন পরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে মারা যান।

    শনিবার (৭ আগষ্ট) সকাল আনুমানিক ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    উল্লেখ্য, গত ২৮ জুলাই বুধবার রাত ৯ টার দিকে তেগাছিয়া বাজার সংলগ্ন হাজীমুদ্দি কালভার্ট এলাকায় তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাসায় যাওয়ার পথে হাজীমুদ্দি কালভার্ট এলাকায় পৌছলে আগে থেকে দলবদ্ধ ভাবে অবস্থান নেয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও তার ভাই রায়হানের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এ সময় তরিকুল তার হাতের কব্জি কেটে ফেলে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

    হামলায় আহত রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। তার অতিরিক্ত রক্তক্ষরণে রাকিবুলের অবস্থার অবনতি ঘটে। 

    উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার পর বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন চিকিৎসকরা।

    এঘটনায় এজাহারভুক্ত আসামি নোমান হাওলাদার, খলিল হাওলাদার, রুবেল শিকদার ও নয়ন বয়াতীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার জেলহাজতে রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ