ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • হেফাজত নেতা জুনায়েদ কাসেমী গ্রেফতার

    হেফাজত নেতা জুনায়েদ কাসেমী গ্রেফতার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে হেফাজত নেতা মাওলানা জুনায়েদ কাসেমীকে গ্রেপ্তার করেছে সিআইডি। শনিবার ( ১ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

    শনিবার (১ মে) বেলা ৩ টায় সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে দেশের বিভিন্নস্থানের তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুনায়েদ কাসেমীকে গ্রেফতার করা হয়।

    জিজ্ঞাসাবাদ করার জন্য জুনায়েদ আল কাসেমীকে ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে নিয়ে আসার পর আদালতে হাজির করে প্রয়োজনে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে সিআইডি।


    ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা আসামি। এই সকল মামলায় ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হেফাজতের কর্মী-সমর্থক।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ