ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • অনলাইন নিউজপোর্টাল চালাতে নিতে হবে নিবন্ধন

    অনলাইন নিউজপোর্টাল চালাতে নিতে হবে নিবন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনলাইনভিত্তিক নিউজপোর্টালে সংবাদ প্রকাশ বা পরিচালনা করতে হলে অবশ্যই নীতিমালার আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধন নিতেই হবে। গতকাল (বুধবার) সরকারের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

    তথ্য বিবরণীতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রণীত জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজপোর্টাল প্রকাশের জন্য নিবন্ধন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধন ছাড়া বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেড (বিটিসিএল) থেকে ডোমেইন নিয়ে অনলাইন নিউজপোর্টাল পরিচালনা করছেন।

    এতে অধিকাংশ ক্ষেত্রে ভুল, অসত্য ও ভিত্তিহীন তথ্য ও সংবাদ প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অনলাইন নিউজপোর্টাল প্রকাশ বা পরিচালনা করতে হলে অবশ্যই নীতিমালার আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধন নিতে হবে।

    সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত এক পরিপত্র জারি করে বলেও তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ