ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • তিন মাসে হত্যা-নির্যাতনের শিকার ১৩ গৃহশ্রমিক 

    তিন মাসে হত্যা-নির্যাতনের শিকার ১৩ গৃহশ্রমিক 
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ১৩ জন গৃহ শ্রমিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন কর্মক্ষেত্রে ও একজন কর্মক্ষেত্রের বাইরে প্রাণ হারান। দুইজন আত্মহত্যা করেছেন।

    এছাড়াও নিহতদের মধ্যে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন দুইজন, শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে চরম নিপীড়নের শিকার হয়েছেন ছয়জন এবং অজ্ঞাতনামা একজন তীব্র মানসিক নির্যাতনের শিকার হন।


    শনিবার (১ মে) বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের এক জরিপ থেকে এসব তথ্য পাওয়া যায়।

    ঢাকাসহ সারাদেশে যারা গৃহকর্মী হিসেবে কাজ করে, তাদের ৯৫ ভাগের বেশিই নারী। বিলস্-এর জরিপে দেখা গেছে যে যারা হত্যা, নির্যাতন, ধর্ষণের শিকার হয়েছেন তাদের অধিকাংশের বয়স ১৬ থেকে ৩৩ বছরের মধ্যে।

    বিলস্-এর এই হিসাব দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে বানানো। সংগঠনটি বলছে, বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ। অনেক নির্যাতনের ঘটনায় অর্থ ও চাপের মুখে সমঝোতা করা হয়। গৃহকর্মী বা তাদের পরিবারের সদস্য অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় মামলা মকদ্দমায় যেতে চান না বা যেতে সাহস পান না। প্রভাবশালীরা অনেক নির্যাতনের ঘটনা ধামাচাপা দিয়ে ফেলেন।

    বিলস্ সুনীতি প্রকল্প এবং গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে এসব ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। এছাড়া মনিটরিং সেলের মাধ্যমে ঘটনার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহণে সহায়তা, ক্ষতিগ্রস্তদের সঙ্গে ট্রেড ইউনিয়নের মাধ্যমে যোগাযোগ এবং সার্বিক সহায়তা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ