ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিপুল ভোটে ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কাজলী

    বিপুল ভোটে ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কাজলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

    তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে তাড়াশ উপজেলার ৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪টি উপজেলার মধ্যে একটি তালম ইউনিয়ন। এ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করেন তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন ওরফে জাহাঙ্গীর আলম।

    তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জানান, নির্বাচনে তিনটি কেন্দ্রের ফলাফলে বক প্রতীকে তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন ওরফে জাহাঙ্গীর আলম ২ হাজার ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছবিরন রানী পেয়েছেন মাত্র ৭৯৫ ভোট।

    কাজলী খাতুন বলেন, তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পেয়ে এখন মনে হয় আমরাও এ দেশের গর্বিত মানুষের অংশ। আমাদের অধিকার আদায়ে এ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। এলাকার ভোটাররা আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ। আমি এর প্রতিদান হিসেবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ