ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কল রেকর্ড ফা‍ঁস মৌলিক অধিকার পরিপন্থী‘ : এমপি শম্ভু

    কল রেকর্ড ফা‍ঁস মৌলিক অধিকার পরিপন্থী‘ : এমপি শম্ভু
    সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং বরগুনা সদর থানার ওসি তরিকুল ইসলামের কথোপকথনের কল রেকর্ড ফাঁস হয়েছে। এ নিয়ে সর্বমহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

    তবে ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস সংবিধান ও মানুষের মৌলিক অধিকার পরিপন্থী বলে মন্তব্য করেছেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ওসি’র সাথে নিজের কথোপকথনের রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রসঙ্গে এমপি এমন মন্তব্য করেন।

    ফাঁস হওয়া অডিও রেকর্ডে বরগুনা ৬ নম্বর বুড়িরচড় ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় দায়ের হওয়া মামলা ও বরগুনার এক যুবলীগ নেতাকে নিয়ে কথোপকথন শোনা যাচ্ছে। বিষয়টি বরগুনার মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ওই ইউনিয়নে নৌকার পরাজিত প্রার্থী এমপির আপন ভায়রা সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।

    সাংসদ শম্ভু বলেন, আমি ওসিকে প্রভাবিত করতে এমন কোন কথা বলিনি যেটি আইনের পরিপন্থী। দুটি পত্রিকার বিরুদ্ধে আমি বরগুনার আদালতে মামলা করেছিলাম তারা আমাকে বিব্রত করতে দুটি পত্রিকা আমার সাথে ওসির কথোপকথন সংবাদ হিসেবে প্রকাশ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার ব্যক্তিগত কোন মন্তব্য নেই। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবেন সেভাবেই কাজ করা হবে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ