ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দুই গারো কিশোরীকে দলবেঁধে ধর্ষণ : ৫ জনের দুই দিনের রিমান্ড

    দুই গারো কিশোরীকে দলবেঁধে ধর্ষণ : ৫ জনের দুই দিনের রিমান্ড
    গ্রেপ্তার আসামিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে দলবেঁধে ধর্ষণের মামলায় ৫ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    রোববার (৯ জানুয়ারি) বিকেলে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের-৪ এর বিচারক দেওয়ান মনিরুজ্জামান ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জেলা গোয়েন্দা পুলিশ শনিবার সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়।

     

    রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন, মিজানুর রহমান (২২), শরীফ মিয়া (২০), আব্দুল হামিদ (১৯), রুকন মিয়া (২১), মিয়া হোসেন (২০)।

    জানা গেছে, গত ২৭ ডিসেম্বর মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের আকাশি বাগানে দুই গারো কিশোরী ধর্ষণের শিকার হয়। পরে ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী এক কিশোরীর বাবা।

    জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান, শনিবার (৮ জানুয়ারি) ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ গাজীপুর ও জেলার বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ