ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • নাসিক নির্বাচন

    গাঁজা সেবন করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় অটোচালকের ১৫ দিনের সাজা

    গাঁজা সেবন করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় অটোচালকের ১৫ দিনের সাজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নূর উদ্দিন মিয়ার প্রচারণার অটোচালক নজরুল ইসলামকে (৩৮) গাঁজা সেবনের অভিযোগে আটক করা হয়েছে। এসময় অটোচালক নজরুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    নজরুল ইসলাম অটোতে (ব্যাটারি চালিত রিকশা) মাইক দিয়ে নূর উদ্দিন মিয়ার ঠেলাগাড়ি প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছিলেন। শনিবার রাত ১০ টায় ৪ নং ওয়ার্ডের ওয়াপদা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল) কোহিনুর আক্তার এ সাজা দেন।

    সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান ঘটনার নিশ্চিত করে জানায়, গাঁজা সেবন করে ব্যাটারি চালিত অটো যোগে নূর হোসেনের ভাই নূর উদ্দিন মিয়ার মাইকিং করার সময় নাসিক ৪ নং ওয়ার্ডের ওয়াপদা কলোনী এলাকা থেকে তাকে আটক এ সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ