ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • শুরু হলো বঙ্গবন্ধু ম্যারাথন

     শুরু হলো বঙ্গবন্ধু ম্যারাথন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুই শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২২’ শুরু হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়ামের সামনে থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়।


    তথ্যমতে, আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২, গুলশান-১ পুলিশ প্লাজা হয়ে ঘড়ির কাঁটার ক্রম অনুযায়ী হাতিরঝিলের চারপাশ ঘুরে হাতিরঝিলে সমাপ্ত হবে ম্যারাথন। এ কারণে দুপুর পর্যন্ত হাতিরঝিলের রাস্তা বন্ধ থাকবে।

    এবারের ম্যারাথনে ২০০ জন দেশি-বিদেশি নারী-পুরুষ দৌড়বিদ অংশ নিচ্ছেন। এর মধ্যে ১০০ জন ফুল ম্যারাথন এবং ১০০ জন হাফ ম্যারাথনে। এরই মধ্যে ৩০ জন এলিট রানার রয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে- মরক্কো, কেনিয়া, ইউক্রেন, ইথিওপিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মেক্সিকো, ফ্রান্স, স্পেন, ইতালি, বাহরাইন ও আলজেরিয়া।

    সাফ দেশগুলোর মধ্যে ফুল ম্যারাথনে অংশ নেবেন আনুমানিক ৩০ জন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা উল্লেখযোগ্য।

    এই ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

    আয়োজনে সেনাবাহিনীর সহযোগী হিসেবে রয়েছে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, ট্রাস্ট ইনোভেশন লিমিটেড ও নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড। টেকনিক্যাল সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

    প্রতিযোগিতা শেষে দুপুরে বিজয়ীরা পুরস্কৃত হবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ