ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • নাটোরে তরমুজের দোকান উদ্বোধন জেলা প্রশাসনের

    নাটোরে তরমুজের দোকান উদ্বোধন জেলা প্রশাসনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোর খোলা বাজারে তরমুজ বিক্রির উদ্বোধন করেছে জেলা প্রশাসন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম রুখতে মাঠ থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি তরমুজ কিনছে জেলা প্রশাসন। পরে সেই তরমুজ আবার কেনা দামে খোলা বাজারে বিক্রি করার হচ্ছে। ৫ কেজি উপরের তরমুজ ৪০ টাকা কেজিতে এবং ৫ কেজির নিচের তরমুজ ৩৫ টাকা কেজিতে খোলা বাজারে বিক্রি হচ্ছে।

    রোববার (২ মে) বেলা ১১টা থেকে শহরের কানাইখালী এলাকার কেন্দ্রিয় মসজিদের সামনে থেকে খোলা বাজারে তরমুজ বিক্রি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

    এ সময় জেলা প্রশাসক বলেন, গত এক সপ্তাহ ধরে মধ্যস্বত্বভোগিদের সিন্ডিকেটের কারণে প্রতি কেজি তরমুজ ৬০ থেকে ৬৫ টাকা বিক্রি হলেও কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন।

    কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ক্রেতাদের কম দামে তরমুজ পেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাটোরের মাঠে তরমুজ থাকা পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রথমদিনে ৮শ' পিস তরমুজ খোলাবাজারে বিক্রি হয় বলে জানান জেলা প্রশাসক।

    প্রথম দিনই কম দামে তরমুজ পেতে জেলা প্রশাসনের খোলাবাজারের দোকানে ক্রেতাদের ভিড় দেখা যায়। খোলা বাজারে তরমুজ বিক্রির ফলে বাজার নিয়ন্ত্রণে আসবে বলে মনে করে ক্রেতারা।

    চলতি বছর জেলায় প্রায় ৩০ হাজার মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়েছে। এর মধ্যে ১০ হাজার মেট্রিক টন তরমুজ বাজারজাত করা হয়েছে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ