ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের ইন্তেকাল

    জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মঙ্গলবার (১১ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


    এতে বলা হয়, আলী কবির সোমবার দিনগত রাত (১০ জানুয়ারি) আনুমানিক ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

    আলী কবীরের জানাজা আজ মঙ্গলবার বাদ যোহর ধানমন্ডির ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

    তার মরদেহ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ইস্কাটন গার্ডেনে সচিব কোয়ার্টারে রাখা হবে। ১২টা থেকে ১টা পর্যন্ত ধানমন্ডির ৩ নম্বর রোডের ১৭/১ বাসায় থাকবে। যোহরের নামাজের আগে জানাজার জন্য ধানমন্ডির ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে নেওয়া হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

    আলী কবীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।


    এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

    নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীও পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ