ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • মুড়িতে বিষ মাখালেন নানী, খেয়ে মারা গেলো আড়াই বছরের শিশু

    মুড়িতে বিষ মাখালেন নানী, খেয়ে মারা গেলো আড়াই বছরের শিশু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা : গাজীপুরের শ্রীপুরে ইঁদুরের বিষ মাখানো মুড়ি খেয়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁঈয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

    মৃত ওই শিশুর নাম ইয়াসিন মিয়া। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মো: রিপন মিয়ার ছেলে।

    মাহফুজ ইমতিয়াজ বলেন, ‘ইঁদুরের বিষ মাখানো মুড়ি খেয়ে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ জানায়নি।’

    শিশু ইয়াসিনের নানা মো. শাহাবুদ্দিন বলেন, ‘আমার মেয়ে ইয়াসিনকে নিয়ে আমার বাড়িতে থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করে। সোমবার সকাল ৭টার দিকে ইয়াসিনকে বাড়িতে রেখে কাজে চলে যায় সে।

    ‘সন্ধ্যার দিকে ইয়াসিনকে রেখে তার নানি নামাজ পড়তে যায়। এই সুযোগে ঘরে রাখা ইঁদুর মারার বিষ মাখানো মুড়ি খেয়ে ফেলে ইয়াসিন।’

    তিনি আরও বলেন, ‘কিছু সময় পর কান্নাকাটি করতে থাকলে নামাজে থাকা নানি দৌঁড়ে এসে ইঁদুর মারার বিষয় মেশানো মুড়ি সামনে দেখতে পায়। পরে হাসপাতালে নেয়ার পথে ইয়াসিনের মৃত্যু হয়।’


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ