ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ, ২০ পুলিশ আহত

    ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ, ২০ পুলিশ আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশ বহনকারী দু’টি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ পুলিশ সদস্য। আহতদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    হাসপাতালে ভর্তি পুলিশ সদস্যরা হলেন- সাকিল আহমেদ (২১), নাসিম (২১), রানা (২২),  সুমন (২৩), সুজন (২৩), বেলায়েত হোসেন (৫৬), শওকত (২৫), জহিরুল (২০), বুলবুল (২২), রাব্বি (২২), আল আমিন (২২), হৃদয় (২৩) ও শরীফুল (২৫)।

    সদর থানা পুলিশ জানিয়েছে, সকালে ডিউটির উদ্দেশ্যে দুইটি পিকআপ ভ্যানে করে পুলিশ সদস্যরা পুলিশ লাইনস থেকে বের হন। পীরবাড়ি এলাকায় ঢাকাগামী ইকোনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই দুইটি পিকআপের সংঘর্ষ হলে ২০ পুলিশ সদস্য আহত হন।

    সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম জানান, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও এর চালককে আটক করা হয়েছে।


    অনলাইন/এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ