ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লালমনিরহাটে ইলশেগুঁড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা

    লালমনিরহাটে ইলশেগুঁড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট : ঘন কুয়াশায় ঢেকে গেছে লালমনিরহাট পাচঁ উপজেলা। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। ঘন কুয়াশার প্রভাবে অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

    বুধবার  (১২ জানুয়ারী) সকাল ১২ টায় সূর্যের লুকোচুরি করলেও বেড়েছে কনকনে ঠান্ডা। এদিকে জীবন-জীবিকার তাগিদে হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হচ্ছেন নিম্নআয়ের মানুষ।

    গত দুইদিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল লালমনিরহাট। এ অবস্থা অব্যাহত থাকছে বেলা ১২টার বেশি সময় ধরে। এ সময় সড়ক ও মহাসড়কে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এসময় যানবাহনগুলো কম গতিতে চলাচল করতে দেখা গেছে।

    হাতীবান্ধা উপজেলার ভ্যান চালক খলিলুর রহমান বলেন, পেটের দায়ে এই কুয়াশায় ভ্যান নিয়ে বেড়িয়েছি। ঠান্ডায় যাত্রী পাওয়া মুশকিল। 

    লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, হাঁপানি, অ্যাজমা, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রন্ত হয়ে ২৪ ঘন্টায় পাচঁ উপজেলায় ১০৩ জন ভর্তি হয়েছে আর চিকিৎসা নিয়ে চলে গেছে ৭৭ জন। ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়ায় শিশু ও বৃদ্ধরা বেশী আক্রন্ত হচ্ছে।

    লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর জানান, জেলায় শীতার্ত ও অসহায় প্রায় ২২ হাজার মানুষের মাঝে গরম কম্বল বিতরণ করা হয়েছে। পাচঁ উপজেলায় নিবার্হী অফিসারদের মাধ্যেমে কম্বল বিতরণ অব্যহত রয়েছে।


    লালমনিরহাট/মোস্তাফিজুর রহমান/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ