ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড়  কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪৬ মণ ইলিশ, বিক্রি অর্ধকোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন বিএমপি কমিশনার থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
  • শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের ৫ ধাপ অগ্রগতি

    শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের ৫ ধাপ অগ্রগতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ আরও ৫ ধাপ এগিয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত এক সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

    বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৩তম দেশের অবস্থানে রয়েছে লিবিয়া ও কসোভো। এর আগে, গত বছরের অক্টোবরে পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৮তম।

    পাসপোর্ট সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটির পাসপোর্টধারীরা আগামী ভিসা ছাড়া ৮৮টি দেশে ভ্রমণ করতে পারেন। আর দক্ষিণ এশিয়ার দুটি দেশ বাংলাদেশের পেছনে অবস্থান করছে। এর মধ্যে পাকিস্তান ১০৮তম ও নেপাল ১০৫তম। সাত ধাপ এগিয়ে ৮৩তম অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটির পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ৬০টি দেশে যাওয়া যায়।

    বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপান ও সিঙ্গাপুরের। দেশ দুটির নাগরিকেরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবেন। আর তালিকায় ১১১তম হয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়া মাত্র ২৬টি দেশে ভ্রমণ করতে পারেন।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ