ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঠাকুরগাঁওয়ে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু 

    ঠাকুরগাঁওয়ে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিৎসকের অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু হয়েছে। মঙ্গরবার (১১ জানুয়ারি ) রাতে জেলা শহরের একতা নার্সিং হোম নামে ক্লিনিকে এ ঘটনা ঘটে। 

    জানা গেছে, সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ী গ্রামের মকলেশ উদ্দিনের প্রসুতি স্ত্রী নাসিমা বেগম (৩০) কে মঙ্গলবার (১১ জানুয়ারি ) বিকেলে শহরের একতা নার্সিং হোম ক্লিনিকে ভর্তি করান। ক্লিনিক কর্র্তৃপক্ষের পরামর্শে ভুয়া চিকিৎসক জাহাঙ্গীরকে চুক্তির পর ওই ক্লিনিকে সন্ধ্যায় অপরাশেন করান। অপরাশনের সময় চিকিৎসকের ভুলে অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসক পালিয়ে যান। পরে ক্লিনিক কর্তৃপক্ষ উপায় না পেয়ে রোগীকে দ্রুত একটি এ্যাম্বুলেন্সে করে অনত্র পাঠাতে চাইলে রোগী ও শিশুটি মারা যায়। 

    এ ঘটনার পর স্থানীয়রা ক্লিনিক ঘেড়াও করে প্রতিবাদ জানালে কৌশলে সবাই পালিয়ে যায়। নিরুপায় হয়ে পরে অপারেশন করাতে আসা দরিদ্র পরিবারে সবাই। 

    এমবিবিএস ডাক্তার না হলেও তিনি পিএসডি করেছেন দাবি করে জাহাঙ্গীর দীর্ঘ দিন ধরে বিভিন্ন ক্লিনিকে অপারেশন চালিয়ে আসলেও স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নি। আর সেকারনে দুবছরে জেলার সুশ্রী নার্সিং হোম, সেভেন ডে ক্লিনিকসহ বিভিন্ন ক্লিনিকে অপারেশন করাতে গিয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়।

    এ বিষয়ে নিহতের ফুফাতো ভাই মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার সময় আমার বোন একদম সুস্থ ও স্বাভাবিক ছিলেন। এখানকার ডাক্তার তাঁর চিকিৎসা ভালো দিতে পারেননি। যে কারণে আমার বোন মারা গেছেন।’

    অভিযোগ অস্বীকার করে ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘বাচ্চা পেটেই মৃত ছিল। আমি যখন অপারেশন করে চলে যাই, তখন পর্যন্ত রোগী ভালোই ছিল। এরপর প্রায় ৫০ মিনিট পর জানতে পারি রোগীর বিপি পাওয়া যাচ্ছে না। পরে খবর পেয়ে ক্লিনিকে আবার এসে রোগীর অবস্থার অবনতি দেখে রোগীকে দ্রুত রংপুর মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করি। কারণ রোগীর আইসিইউ প্রয়োজন ছিল। কিন্তু রোগীর স্বজনেরা তাকে নিয়ে যেতে রাজি হননি। তারা এই ক্লিনিকেই চিকিৎসা দিতে বলেন। দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হয়তো রোগীটিকে বাঁচানো যেত।’

    জেলা সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ জানান, আমি এ জেলায় নতুন। জাহাঙ্গীর হোসেনের বৈধ কাগজপত্র আছে কি না খতিয়ে দেখতে স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনা কমিটির সিন্ধান্তে করে ব্যবস্থা নেয়া হবে।

    সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ গ্রহন করা হবে।

     


    ঠাকুরগাঁও/আব্দুস সালাম রুবেল/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ