ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • পর্নোগ্রাফি আইনে মামলা করলো সুবাহ

     পর্নোগ্রাফি আইনে মামলা করলো সুবাহ
    গায়ক ইলিয়াস হোসাইন ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ ও গায়ক ইলিয়াস হোসাইনের বিয়ে বিচ্ছেদ হয়েছে। এই দু’জনের সংসার ভাঙা নিয়ে বেশকিছু দিন ধরেই আলোচনা তুঙ্গে। এবার ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে ইলিয়াস-সহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী সুবাহ। মামলার অন্য আসামি কারিন নাজ।

    মামলার বিষয়টি বুধবার (১২ জানুয়ারি) বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন নিশ্চিত করেন।

     

    তিনি বলেন, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে বনানী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন শাহ হুমায়রা সুবাহ। আজ এ মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

    মামলার অভিযোগে বাদী বলেন, আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে স্ক্রিনশট পাঠায় ও সামাজিক মর্যাদা হানির লক্ষ্যে ভীতি প্রদর্শনসহ ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করে।এজহারে বলা হয়, কারিন নাজ হলেন গায়ক ইলিয়াস হোসাইনের কথিত স্ত্রী ও মডেল।

    এর আগেও ৩ জানুয়ারি ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বনানী থানায় মামলা দায়ের করেন সুবাহ। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ জানুয়ারি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ