ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ‌‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইন নয়, সরকারই বাধা’

     ‌‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইন নয়, সরকারই বাধা’
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার ক্ষেত্রে আইন নয়, সরকারই বাঁধা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার আইনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার ক্ষেত্রে আইন নয়, সরকারই বাঁধা।


    বুধবার (১২ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে এক জনসমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

    বিএনপির এই নেতা বলেন, সরকার আইনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। নির্বাহী আদেশকে সংশোধন করলেই খালেদা জিয়া বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন। এটি এমন কোনো আইনের বিষয় নয়।

    তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করছে। এখন দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই, তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশ গণতান্ত্রিক কনভেনশনে আমন্ত্রিত হয়নি। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ বলে মনে করে না। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। যে কারণে আমাদের দেশের একটি সংস্থা এবং কিছু উর্ধ্বতন কর্মকর্তাকে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

    ড. খন্দকার মোশাররফ বলেন, এই সরকারকে মানুষ আর দেখতে চায় না। জনগণ আশা করে এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপক্ষে সরকারের মাধ্যমে আগামী দিনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যার মাধ্যমে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। তাহলে আমরা বিদেশে যে বদনাম কুড়াচ্ছি সেটি থেকে মুক্ত হতে পারবো। দেশের জনগণকে মুক্ত করে তাদের অধিকার ফিরিয়ে দিতে পারবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ