ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • টিকা নিয়ে ফেরার পথে গাড়ি চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

    টিকা নিয়ে ফেরার পথে গাড়ি চাপায় স্কুলছাত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রাজিয়া সুলতানা (বন্যা) করোনার টিকা গ্রহণ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০টায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সে করোনার টিকা গ্রহণ করে। পরে তাঁর চাচাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে নান্দাইল উপজেলা সদর নরসুন্দা ব্রিজের উপর দুর্ঘটনার কবলে পড়ে। এতে স্কুলছাত্রী বন্যা মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

    জানা গেছে, নিহত স্কুলছাত্রীর বাড়ি নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রামে। সে নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারের ফল ব্যবসায়ী মো. খুররম মিয়ার একমাত্র কন্যা। সে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে করোনার টিকা গ্রহণ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    তবে এ বিষয়ে সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিহত স্কুলছাত্রীর প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রীদের করোনার টিকা প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ