ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ‘ভূতের ভয়ে’ কুমিল্লা মহিলা কলেজের ছাত্রী হোস্টেলে মিলাদ

    ‘ভূতের ভয়ে’ কুমিল্লা মহিলা কলেজের ছাত্রী হোস্টেলে মিলাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেলে ‘ভূতের ভয়ে’ মিলাদ পড়ানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হচ্ছে। বুধবার (১২ জানুয়ারি) রাত থেকে এ নিয়ে ফেসবুকে ব্যাপক আলােচনা হচ্ছে। অনেকে এটিকে কুসংস্কার বলে দাবি করছেন।

    জানা যায়, কুমিল্লা সরকারি মহিলা কলেজের একটি হােস্টেলের নাম হযরত আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাস। ওই ছাত্রীনিবাসে ভূত-আতঙ্ক বিরাজ করছে ছাত্রীদের মধ্যে। এজন্য হােস্টেলটিতে মিলাদ পড়ানাে হয়েছে। হোস্টেলের পূর্ব দিকে বখাটেদের আনাগোনা আছে। নবাব বাড়ি ও এর আশপাশে প্রায়ই প্রকাশ্যে গাঁজা খায় তারা। রাতেও সেখানে তাদের উৎপাত রয়েছে। যার কারণে শিক্ষার্থীরা  অদ্ভূত শব্দ শুনে থাকতে পারে বলে অনেকের ধারণা।

    তবে নাম প্রকাশে অনিচ্ছুক হোস্টেলের এক ছাত্রী জানান, মধ্যরাতে মজার ছলে বন্ধুদের নূপুরের আওয়াজ শুনিয়ে ভয় দেখানো হতো। বিষয়টি বর্তমানে অনেকের কাছে সিরিয়াস হয়ে গেছে। এখন মধ্যরাতে বিড়ালের আওয়াজ শুনেও অনেক ছাত্রী ভয় পাচ্ছে। তারা এখন মানসিকভাবে আতঙ্কগ্রস্ত।

    মোজাইদুল ইসলাম নামে একজন ফেসবুকে কমেন্ট করেছেন, ভূত বলে কিছু নেই। মেকাপ ছাড়া একজন অন্যজনকে দেখছে হয়তো।

    মোহাম্মদ নবিন লেখেন, ছাত্রী হোস্টেলে ভূত থাকবে আর ছাত্র হোস্টেলে পেত্নী এটাই নিয়ম।

    জেসমিন আক্তার জানায়, ১৯৯৪ সালে আমরা যখন হোস্টেলে থাকতাম  তখন থেকেই কিছু সমস্যা ছিল। আসলে হোস্টেলের চারপাশ খুব নীরব। রাতের বেলা ভীষণ ভয় লাগত।

    কুমিল্লা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের জানান, মেয়েরা ভয় পেয়ে আমাকে জানিয়েছে। তাদের অনুরোধে সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় হুজুর ডেকে হোস্টেলে মিলাদ পড়ানো হয়। কারা তাদের ভয় দেখাচ্ছে তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ