ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত : আইভী

    সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত : আইভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‌আমাকে পরাজিত করার জন্য অনেক পক্ষ এক হয়ে গেছে। পক্ষগুলো ঘরের হতে পারে; বাইরেরও হতে পারে। সবাই মিলেমিশে চেষ্টা করছে কীভাবে আমাকে পরাজিত করা যায়।

    শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    আইভী বলেন, সহিংসতা যারা করে তারা ঘর বা বাহির বোঝে না। কীভাবে বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনে ঝামেলা করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। তবে সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জ নির্বাচনে হয়তো একটি দায়িত্ব পালন করছেন। বিভিন্ন কারণে আসছেন। তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আইভী কীভাবে রাজনীতি করে এবং ভোটারদের কাছে যায়, উনারা যদি এটা না জানতেন, তাহলে প্রধানমন্ত্রী এই সময়ে আমাকে নৌকা দিতেন না। প্রধানমন্ত্রী জানেন, উনার আইভী মানুষের দ্বারে যায়। জনগণই আমার শক্তির উৎস। এ ছাড়া বিকল্প নেই। তাই আমি বারবার জনগণের কাছে ফিরে যাই।

    নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বলেন, প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জিং। এবার আরও বেশি চ্যালেঞ্জিং। কারণ, এই নির্বাচনই শেষ নির্বাচন কি না এই মুহূর্তে বলতে পারবো না। আগামী ১৬ জানুয়ারি ভোট। নির্বাচিত হলে জনগণের কাজ করবো। জনগণ যা চাইবে সেই অনুযায়ী কাজ করবো।

    আইভী বলেন, আমি সব সময় শান্তির পক্ষে। আমি মনে করি না যে, সে রকম কিছু (সহিংসতা) হবে আমার তরফ থেকে। আমার ওই ধরনের কোনো বাহিনী নেই। আমি কোনো দিন সহিংসতা করিনি ।

    নারায়ণগঞ্জে গিয়ে আওয়ামী লীগ নেতাদের প্রভাব খাটানোর বিষয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের অভিযোগের জবাবে আইভী বলেন, নির্বাচন পর্যবেক্ষণে অনেকেই আসেন। সেটা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হতে পারে অথবা অন্য কেউ হতে পারে। এই ব্যাপারে আমার জানা নেই কারা আসছে আর কারা থাকছে।

    আগামী রোববার (১৬ জানুয়ারি) এ সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ