ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০শয্যা থেকে ১শত শয্যার ঘোষনা

    আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০শয্যা থেকে ১শত শয্যার ঘোষনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০থেকে ১শত শয্যা করার ঘোষনা দেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
    শুক্রবার বিকেলে উপজেলা ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এই ঘোষনা দেন।

    এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজম, জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনস, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মামুন মোল্লা, ডা. সমীরণ হালদারসহ প্রমুখ।
    আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১শত শয্যায় উন্নিত করার বিষয় নিয়ে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)’র সাথে শুক্রবার বিকেলে দেখা করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

    পরে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান ও ভবন ঘুরে দেখে ৫০ শয্যা থেকে ১শত শয্যা করার ঘোষনা করেন এবং এর কার্যক্রম মন্ত্রনালয়ে শ্রীর্ঘই শুরু করা হবে বলেও জানান তিনি।

    উল্লেখ্য, অবহেলিত জনগনের সুবিধার জন্য ১৯৭২ সালে আগৈলঝাড়ার গৈলায় ৩১শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে ২০০৪ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নিত করা হয়। বর্তমান আওয়ামীলীগ সরকারের সময় ৫০ শয্যা থেকে ১শত শয্যায় উন্নিত করার ঘোষনা দেওয়া হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ