ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • মনোয়ারা সভাপতি আজাদ সম্পাদক নির্বাচিত

    মনপুরায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

    মনপুরায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে ৯৭ ভোট পেয়ে হাজীরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম সভাপতি ও ১১৫ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হন উড়ির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আলাউদ্দিন আজাদ।

    শুক্রবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা অডিটোরিঢয়ামে ভোট কেন্দ্রে ৪৩ টি সরকারি প্রথমিক বিদ্যালয়ের ১৯১ জন শিক্ষক গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। পরে সন্ধ্যায় ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন অপু ভূঁইয়া।

    এছাড়াও  ৯টি পৃথক পদে শিক্ষক নেতারা প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন, সহসভাপতি মোঃ নুরুজ্জামান, কৃষ্ণ গোপাল, মো. মাহরুপ হোসেন, যুগ্ন সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক মোঃ সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মো. ইউনুচ ও শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাকির হোসেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ