ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বাবুগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন

    বাবুগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল ও কলেজের সম্প্রসারিত ৪তলা ভবনের উদ্বোধন করা হয়েছ।  এসময় প্রতিষ্ঠানটির  সিনিয়র শিক্ষক ডাকুয়া মারুফুল হককে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা ও ১৮জন কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

    শনিবার সকাল ১১ টায়  উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাঁদপদশা হাইস্কুল ও কলেজ মিলনায়তনে  ভবন উদ্বোধন ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং চাঁদপাশা হাইস্কুল ও কলেজের গভর্নিংবডির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন তাপস।

    অনুষ্ঠানে প্রভাষক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় ও গভর্নিংবডির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আকিদুল ইসলাম আসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, চাঁদপাশা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মোসাঃ তাহমিনা আক্তার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ আব্দুর রব হাওলাদার, এডহক কমিটির সদস্য মো. মোজাম্মেল হোসেন হাওলাদার, গভর্নিংবডির সদস্য মো. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামসুল আলম ফকির, সহকারী  শিক্ষক ( আইসিটি)  মোসাঃ লুৎফুন নাহার, সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন, প্রভাষক মোঃ হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন প্রমূখ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ