ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ধর্ষণকান্ডে গ্রেফতার কাউন্সিলরের হুমকি, ‘‌কামডা ভালো করো নাই’

    ধর্ষণকান্ডে গ্রেফতার কাউন্সিলরের হুমকি, ‘‌কামডা ভালো করো নাই’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘শোন, সারাজীবন জেলে থাকমু না। কী হইছে? তাতে এত নিউজ করার কী আছে? আমি জেল থেইকা বাইরাইয়্যা লই। আপনাগো ব্যাপারটা দেখমুআনে।’

    ধর্ষণ মামলায় গ্রেফতার বরিশাল সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে কারাভ্যানে তোলার সময়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি উচ্চস্বরে এসব কথা বলেন।

    আজাদ হোসেন মোল্লা বলেন, ‘আমারে নিয়া নিউজ কইরা কামডা (কাজ) ভালো করো নাই।’ এ সময় গ্রেফতার কাউন্সিলরের ছবি তুলতে গেলে সহযোগীরা তাতে বাধা দেন। এমনকি এ নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন।

    ওদিকে বরিশাল মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট আদালতে শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে গ্রেফতার কাউন্সিলরকে হাজির করা হলে বিচারক প‌লি আফ‌রোজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার।

    এর আগে শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে এয়ার‌পোর্ট থানায় নগরীর ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ডায়াগনস্টিক সেন্টারের একজন নারী টেকনোলজিস্ট। দুপুরে মামলা হলে বিকেলে কুয়াকাটায় পালানোর পথে বাকেরগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে কাউন্সিলর কালাম ওই নারীকে কয়েক বছর ধরে ধর্ষণ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতেও ধর্ষণ করেন। পরে ওই নারী তাকে বিয়ে করার কথা বললে কাউন্সিলর ওখান থেকে পালিয়ে যান। শেষে মোবাইলে নারীকে জানিয়ে দেন যে বিয়ে করতে পারবেন না। এ ঘটনার পর শুক্রবার থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ