ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আমতলীতে জেলের জালে ৩৫ কেজির রুই!

    আমতলীতে জেলের জালে ৩৫ কেজির রুই!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে এক জেলের জালে ৩৫ কেজি ওজনের একটি রুই  মাছ ধরা পড়েছে। মাছটি আমতলী বাজারে এনে ২১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এটি স্মরণকালের সবচেয়ে বড় মাছ নদীতে ধরা পড়লো।

    জানা গেছে, শনিবার সকালে আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের জেলে মোঃ মোজাম্মেল হোসেন শুক্রবার দিবাগত গভীর রাতে (সাবেক ইউপি সদস্য মরহুম মোসলেম হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে) পায়রা (বুড়িশ্বর) নদীতে জাল ফেলেন। আজ শনিবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে বিশাল আকারের একটি রুই মাছ ধরা পড়েছে। সকাল ৯ টার সময় জেলে মোজাম্মেল হোসেন ওই মাছটি বিক্রির জন্য আমতলী মাছ বাজারে নিয়ে আসেন। মাছটি বাজারে আনার পর ওজন দিয়ে দেখা যায় ৩৫ কেজি। মাছটি বিক্রর জন্য একক কোন ক্রেতা না থাকায় ৬০০ টাকা কেজি দরে ভাগা দিয়ে ২১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।  

    জেলে মোঃ মোজাম্মেল হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাইতে পায়রা (বুড়িশ্বর) নদীতে জাল হালানের পর শনিবার বেইন্যাকালে জাল উডাইতে যাইয়া দেহি বিরাট আকারের একটা রুই মাছ। মাছটি দেইখ্যা মুই আনন্দে বেদিক অইয়া যাই। তিনি আরো বলেন, মোর জাইল্যা জীবনে এত বড় রুই মাছ পায়রা নদীতে জাইল্যাগো জালে ধরা পড়ছে হেইয়া হুনিও নাই দেহিও নাই।

    আমতলী মাছ বাজারের হিজবুল্লাহ মৎস্য আড়তের মালিক সাবেক পৌর কাউন্সিলর মোঃ মেনাজ উদ্দিন চৌকিদার বলেন, আমি আমতলীর মাছ বাজারে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত আড়তদারি করি। কিন্তু পায়রা (বুড়িশ্বর) নদীতে এত বড় রুই মাছ ধরা আগে পড়েছে বলে আমার জানা নাই।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ