ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

    বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের ১১০ জন সদস্যের মধ্যে ১০৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে টেলিভিশন প্রতীক নিয়ে মাজহারুল ইসলাম বাদল নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৩ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী সমসের খান রানা চেয়ার প্রতিকে পেয়েছেন ২৭ ভোট। এছাড়া ভোট নষ্ট হয়েছে ৪টি।

    সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ সহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে বাইসাইকেল প্রতিক নিয়ে আহমেদ হোসেন রিপন ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ কামরুল ইসলাম হরিণ প্রতিকে পেয়েছেন ২৮ ভোট। ২টি ভোট নষ্ট হয়েছে। সহসাধারণ সম্পাদক পদে কাওছার মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ফখরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে রেজাউল মাতুকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    এছাড়া কার্য নির্বাহী সংসদ্য পদে মোঃ হানিফ হাওলাদার দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল ইসলাম রাকিব ছাতা প্রতিকে পেয়েছেন ৪২ ভোট। এখানে নষ্ট ভোটের সংখ্যা ২টি। অপরদিকে কার্য নির্বাহী সদস্য-২ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ জালাল আহমেদ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ