ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন

    শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর শিবপুরে ২০১১ সালের ১৫ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নরসিংদী জেলা পুলিশ। ১৫ জানুয়ারি শনিবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত “দৃপ্ত শপথ" স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহরিয়ার।

    এছাড়াও এএসপি রায়পুরা-শিবপুর সার্কেল, ওসি বেলাব থানা,ইন্স: (তদন্ত) সেকেন্ড অফিসার, শিবপুর মডেল থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ, এসআই আফজালসহ আরো অন্যান্য সদস্যবৃন্দ।
    পুষ্পস্তবক অর্পণ শেষে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ২০১১ সালের ১৫ জানুয়ারি। কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দেশপ্রেমিক ১০ জন পুলিশ সদস্য।

    সেদিন নরসিংদী জেলা পুলিশ লাইন্সে নির্বাচনী ব্রিফিং-এ যোগদানের উদ্দেশ্যে বেলাব থানা থেকে আসার পথে ঢাকা-সিলেট ঘাশিরদিয়া (পুকুরপাড়) নামক স্থানে ট্রাকের সাথে পুলিশ পিক-আপের মুখোমুখী সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইন্সপেক্টর (তদন্ত) সহ ১০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন।

    নিহত পুলিশ সদস্যরা হলেন বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক খান (৪০), এসআই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণ (৪০), কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দ (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল প্রিয়তোষ (৩৬)।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ