ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • নিয়ম না মেনেই চলছিল স্পিডবোটটি, যাত্রীদের ছিল না লাইফ জ্যাকেট

    নিয়ম না মেনেই চলছিল স্পিডবোটটি, যাত্রীদের ছিল না লাইফ জ্যাকেট
    মাধারীপুরের শিবচরে বাল্কহেডের সাথে সংঘর্ষে ডুবে যাওয়া স্পিডবোট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা থাকলেও সে নিয়ম অমান্য করে চলে মাধারীপুরের শিবচরে বাল্কহেডের সাথে সংঘর্ষে ডুবে যাওয়া স্পিডবোটটি। দুর্ঘটনা কবলিত স্পিডবোটটির যাত্রীদের কেউই লাইফ জ্যাকেট পরিহিত ছিলেন না বলে জানিয়েছেন মাওয়া কোস্টগার্ড।

    সোমবার (৩ মে) ভোরে শিমুলিয়া থেকে স্পিডবোটটি ছেড়ে এসে কাঁঠালবাড়ীর পুরাতন ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায়। এ সময় সব যাত্রী পানিতে পড়ে যান। পরে নদী থেকে একে একে ২৬ টি মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে দুই শিশু ও নারী রয়েছেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    এ বিষয়ে মাওয়া নৌপুলিশের ইনচার্জ সিরাজুল কবির জানান, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনায় থাকলে সে নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে স্পিডবোটটি চলছিল। এটি কখন কোন স্থান হতে ছেড়ে গেছে সে বিষয়টি আমি জানি না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ