ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • দীর্ঘদিন যাবত বন্ধ জবির তৃতীয় ফটক

    দীর্ঘদিন যাবত বন্ধ জবির তৃতীয় ফটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সমাজবিজ্ঞান অনুষদের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের সময় পূর্বের গেইটটি কিছুটা উত্তর দিকে সরিয়ে পুন:নির্মাণ করা হয়। যেখানে সদরঘাট থেকে রাজধানীর বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া লোকাল বাসের ঘাঁটি। এক কথায় বলতে গেলে তাদের দখলেই আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেইট।

    সমাবর্তন হয়েছে আজ প্রায় দুই বছর হতে চললো, মাঝখান দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় ব্যবহার করা হলেও এখন ঠিকমতো একদিনও গেইটটি খোলা হয় না। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল হকের কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টির কথা আমরাও ভাবছি কলা ও সমাজবিজ্ঞান অনুষদের সকল শিক্ষার্থীদের মেইনগেইট পার হয়ে ক্যান্টিন ঘুরে ক্লাসে আসতে হয়, এতে তাদের সময় ও শ্রম দুটিই অপচয় হয়।

    তবে এখনি গেইটটি খুলে দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, করোনা মহামারীর বাড়ছে। বাইরের লোকসমাগম নিয়ন্ত্রণ রাখতে গেইটটি এখনই খোলা হবে না। তিনি বলেন, আমি বিষয়টি নিয়ে কথা বলবো। অগ্রগতি সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।

    শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় তারাও চাচ্ছে যেন গেইটটি খুলে দেওয়া হোক, এতে তাদের বাইরে থেকে ক্লাসে ফিরতে সময় নষ্ট হবে না।

    তবে শিক্ষার্থীরা কিছু নেতিবাচকদিকের কথাও বলেছেন যে গেইটের ওইখানে পান সিগারেট বিক্রেতাদের কারনে একটি হযবরল পরিবেশ ও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি গেইটটি খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেদিকেও খেয়াল রাখার অনুরোধ জানান অনেকে।

    এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিস সময় অনুযায়ী গেইটটি খোলা থাকার কথা, বিশ্ববিদ্যালয় খোলা থাকলে গেইটটি অবশ্যই খোলা থাকবে,গেইট বন্ধের কোন নির্দেশনা নেই হয়তো নিরাপত্তাকর্মীরা গেইটটি খুলে না। পরবর্তীতে যদি গেইট বন্ধ থাকে সে বিষয়ে তাকে অবগত করার কথা জানান তিনি।

    উল্লেখ্য, কিছুদিন আগে বিভিন্ন পত্রিকায় জবির দ্বিতীয় গেইট এর দুরবস্থা নিয়ে প্রতিবেদনে হলেও এখনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোন পদক্ষেপ চোখে পড়েনি।

    এ বিষয় অধ্যাপক ড. আইনুল হক বলেন, ওটা বিশ্ববিদ্যালয়ের বাইরের যায়গা, বাইরের লোক যদি কেউ না থাকা অবস্থায় এসে যায়গা নোংরা করে যায় সেটা ত আমরা কিছু করতে পারবো না যদি কাউকে সরাসরি যায়গা নোংরা করতে দেখা যায় তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

    যারিন প্রমি/জবি প্রতিনিধি


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ