ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কেন্দ্রে ভোটারদের যেতে বাধার অভিযোগ

    কেন্দ্রে ভোটারদের যেতে বাধার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আদর্শ স্কুল কেন্দ্রে যেতে মোড় থেকেই ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা।

    রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকেই তিনি এ অভিযোগ করেন।

    তিনি সাংবাদিকদের সামনেই এ রকম ভোটার আইডির ফটোকপি নিয়ে প্রবেশ করাতে চাইলে এক ভোটারকে আটকে দেওয়া হয় মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে।

    বিষয়টি জানতে চাইলে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা জানান, উপরের নির্দেশনা রয়েছে এনআইডি ছাড়া প্রবেশ করতে না দিতে।

    লুনা বলেন, আমরা বার বার বলছি যে ইসির নির্দেশনা রয়েছে এনআইডির ফটোকপি নিয়ে যে কেউ ভোট দিতে পারবেন। তবে এখানে তা দিতে দেওয়া হচ্ছে না। আমাদের ভোটাররা বাধাগ্রস্ত হচ্ছেন।

    রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, অবশ্যই ভোটারদের ভোট দিতে যেতে দিতে হবে। ফটোকপি থাকলেও তারা ভোট দিতে পারবেন। পুলিশ এতে কোনোভাবেই বাধা দিতে পারে না। বিষয়টি দেখছি।

     

    সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ