ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গাঁজাসহ ভোটকেন্দ্র থেকে এজেন্ট আটক

     গাঁজাসহ ভোটকেন্দ্র থেকে এজেন্ট আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী পৌরসভা নির্বাচনে গাঁজাসহ ফাহাদ বিন ইকবাল (১৮) নামের এক এজেন্টকে আটক করেছে পুলিশ। 

    রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্র থেকে তাকে পুলিশ আটক করে। আটক ফাহাদ বিন ইকবাল সদর উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

    স্থানীয় সূত্র জানায়, আটক যুবক পৌর নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মিলি রহমানের আনারস প্রতীকের এজেন্ট ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোটকেন্দ্রের ভেতরে গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করে গাঁজাসহ আটক করে।

    মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক সবুজ চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক যুবক পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ