ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • দক্ষিণ আইচায় গাঁজা ও নারীসহ ৪ জনকে গ্রেফতার

    দক্ষিণ আইচায় গাঁজা ও নারীসহ ৪ জনকে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ চরমানিকা এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১২ টায় চরমানিকা ৩ নং ওয়ার্ড এর রিনা বেগমের বাসা থেকে তাদের আটক করা হয়।

    আটকৃতরা হলো, চরমানিকা ৩ নং ওয়ার্ডের  চান মিয়ার ছেলে মো. হাসান (৩০), মো.আবুল বশার এর ছেলে জিসান (২১) ও মো. রাব্বি (২৩) হাসান হাওলাদার এর স্ত্রী রিনা বেগম (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি মো.শাখাওয়াত হোসেন। থানা সূত্রে জানা যায়, ওসি মো.শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে শনিবার রাত সাড়ে ১২ টায় সময় এসআই মো. রাসেল, এস আই মাসুম ও এস আই অমিত হাসানের সহযোগিতায় একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে

    চরমানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রিনা বেগমের বাসায় অভিযান চালানো হয় । এসময়  ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয় ।

    দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, আসামীরদের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ