ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

      আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় উপজেলার বাটরা, বাশাইল, মাগুড়া সংলগ্ন বিল ও খালে মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাটরা, বাশাইল, মাগুড়া সংলগ্ন বিল ও খালে আগৈলঝাড়া থানা পুলিশের সহয়তায় উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে বিশেষ কম্বিং অপারেশনের সময় ৪০টি অবৈধ চায়না দুয়ারী জাল প্রায় ২০হাজার মিটার আটক করা হয়।

    পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনুর উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্ত্বরে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনু জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ