ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শাবিপ্রবি উপাচার্য অবরুদ্ধ

     শাবিপ্রবি উপাচার্য অবরুদ্ধ
    শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দাবি আদায়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

    রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে তারা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। দাবি আদায় না পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

    বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির সবার পদত্যাগসহ তিন দফা দাবি ও অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।


    এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল পৌনে ৪টা) উপাচার্যকে অবরুদ্ধ রেখে বাইরে স্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা।

    ক্যাম্পাস সূত্র জানায়, দুপুর ২টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল আলম ছাত্র উপদেশ ও নির্দেশনার পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এবং প্রক্টর ড. আলমগীর কবিরসহ শিক্ষকরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন। তারা ছাত্রীদের দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে এক সপ্তাহ সময় চান। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা সময় না দেওয়ায় শিক্ষকরা চলে যান। শিক্ষার্থীরা শিক্ষকদের পেছন পেছন স্লোগান দিয়ে চেতনা-৭১ এর সামনে থেকে উপাচার্য ভবনের দিকে এগিয়ে আসেন। এসময় উপাচার্য তার কার্যালয় থেকে নেমে এলে শিক্ষার্থীরা পথ অবরোধ করেন।

    এক পর্যায়ে শিক্ষক ও কর্মকর্তারা উপাচার্যকে আইআইইসিটি ভবনের দিকে নিয়ে যান। এসময় আন্দোলনকারীদের হাতে শিক্ষক-কর্মকর্তাসহ বেশ কয়েকজন সংবাদকর্মী লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।

    বর্তমানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আইআইসিটি ভবনে অবস্থান করছেন। আন্দোলনকারীরা ওই ভবনের মূল ফটকে তালা দিয়ে রেখেছেন। তারা কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ