ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বানারীপাড়ায় ধানের বীজ খেয়ে ফেলায় গরুর লেজ কেটে দেয়ার অভিযোগ

    বানারীপাড়ায় ধানের বীজ খেয়ে ফেলায় গরুর লেজ কেটে দেয়ার অভিযোগ
    প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানারীপাড়ায় বোর ধানের বীজতলা খেয়ে ফেলার অজুহাতে প্রকাশ্য দিবালোকে একটি গরুর লেজ কেটে দেয়ারমতো পৈসাচিক ঘটনাটি স্থানীয়ভাবে শালিশ বৈঠকে ধামাচাপা দেয়া হয়েছে।

    রোববার সকালে উপজেলার মিরেরহাট গ্রামে স্থানীয়রা এ শালিশ বৈঠক করে ক্ষতিগ্রস্থ গরুর মালিক আক্তার হোসেনকে নগদ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করার পাশাপাশি পুরো ঘটনাটি ধামাচাপা দেয়া হয়।

    এব্যাপারে স্থানীয় ওহিদুল ইসলামসহ একাধিক সূত্রে জানা গেছে, ১৩ জানুয়ারী বেলা অনুমান আড়াইটার দিকে উপজেলার মিরেরহাট এলাকার মো. আক্তার হোসেন বেপারীর একটি বলদ গরু পাশর্^বর্তী দাসেরহাট এলাকার মো.আনিচুর রহমানের বোরধানের বীজতলায় প্রবেশ করে। এসময় আনিচুর রহমান ওই গরুটিকে তার বীজতলা খেয়ে ফেলার অজুহাতে বেধরক পিটিয়ে আহত করে এবং একটি ধারালো অস্ত্র দিয়ে গরুটির লেজ কেটে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্তার হোসেন তার গরুটি উদ্ধার করে। পরে স্থানীয়ভাবে গরুটিকে চিকিৎসা দেয়া হয়।

    এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ তাদেরকে শালিশ বৈঠকে বসে মিমাংশা করে দেয়ার কথা বলে শান্ত করে। ফলে গরুর মালিক আক্তার হোসেন এব্যাপারে থানা পুলিশের কাছে অভিযোগ না দিয়ে শালিশ বৈঠকে বিচারের অপেক্ষায় থাকে।

    রোববার সকালে ওই ঘটনায় স্থানীয় ভাবে শালিশ বৈঠকে তার গুরুর দাম নগদ ৫০ হাজার টাকা নির্ধারণ করে এবং মালিক আক্তার হোসেনকে সেই টাকা দিয়ে আনিচুর রহমানকে গরু নিয়ে যাওয়ার রায় দেয়। এসময় আনিচুর রহমান গরুর মালিককে ওই টাকা দিয়ে লেজ কাটা গরুটি বাড়ি নিয়ে যায়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ