ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • ভোলায় ধানক্ষেতে মিললো হিমালয়ের শকুন

    ভোলায় ধানক্ষেতে মিললো হিমালয়ের শকুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ধানক্ষেত থেকে হিমালয়ের বিরল গ্রিফন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে ভোলা উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রাম থেকে এই শকুনটি উদ্ধার করা হয়েছে। শকুনটি দেখার জন্য পুরো এলাকায় ভিড় জমে যায়। পরে খবর পেয়ে বন বিভাগ এর কর্মকর্তারা শকুনটি উদ্ধার করেন। পূর্ণ বয়সের এ শকুনটির উচ্চতা দেড় ফুট এবং ওজন ৫ কেজি। খাবারের সন্ধানে শকুনটি লোকালয়ে চলে এসেছিলো বলে প্রাথমিকভাবে ধারণা বন বিভাগের।

    স্থানীয় মো. সেলিম জানান, আজ দুপুরে গুপ্তমুন্সি ধানক্ষেত কাজ করার সময় হঠাৎ আকাশ থেকে এই শকুনটি মাটিতে লুটিয়ে পড়ে। পরে আমি কাছে গিয়ে দেখি শকুনটি দুর্বল। ভালো করে দাঁড়াতেও পারছে না। পরে আমি এটাকে ধানখেত থেকে রাস্তায় নিয়ে আসি। এবং বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা এসে নিয়ে যান।

    এ বিষয়ে ভোলা উপকূলীয় বন বিভাগের বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শকুনটি হিমালয়ে বসবাস করে। এটিকে গ্রিফন শকুন বলা হয়। খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে এসছে শকুনটি। এটি বর্তমানে অসুস্থ অবস্থায় আছে। শকুনটিকে স্যালাইন পানিসহ দুর্বলতা কাটানোর জন্য ওষুধ খাওয়ানো হয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য জেলা পশু হাসপাতালে পাঠানো হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে শকুনটির চিকিৎসা চলছে। এটি সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ