ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ববি ছাত্রীকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার

    ববি ছাত্রীকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বামীসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে লাঞ্ছনা ও মারধরের ঘটনায় স্থানীয় চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল আলম লিটনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার বিকেল ৫টায় বরিশাল শহরের সাগরদি ইসলামপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর কোম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গীর আলম। তিনি বলেন, র‌্যাব এর অভিযানকারী দল বরিশাল শহর থেকে আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। গুরুত্বপূর্ণ মামলা তাই র‌্যাব তাকে গ্রেপ্তার করেছে। আসামিকে থানায় হস্তান্তর করা হবে।

    এদিকে গত বুধবার রাত ১০টায় মাদারীপুর থেকে মামলার প্রধান আসামি জাহিদ হোসেন জয়কে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার রাতে জাহিদ হোসেন জয়, মাকুন মোল্লা ও চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল আলম লিটনের নাম উল্লেখ ও আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে ভুক্তভোগী ছাত্রীর স্বামী সোহাগ হাসান বাদী হয়ে মামলা করেন।

    গত বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীর স্বামীসহ ৪০ জনের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করেন ইউপি সদস্য লিটনের স্ত্রী লুৎফর নাহার কাজল। তবে এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ন্যক্কারজনক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রধান দুই অভিযুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে এটা স্বস্তিদায়ক খবর। ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা রাখি। পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ধন্যবাদ জানাই দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সব মহলের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকায় স্বামীকে নিয়ে বেড়াতে গেলে ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী ও তার স্বামীকে আটকে রেখে চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার সাইদুল আলম লিটনসহ কয়েকজন মারধর করেন। এর প্রতিবাদে ববির শিক্ষার্থীরা শেখ রাসেল পাঠাগার, লিটন মেম্বার ও জয়ের বাড়িতে ভাঙচুর করেন। সেখান থেকে ফিরে রাত সাড়ে ৯টার দিকে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তবে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ